১৫ জুন, ২০২০ ০২:২০ পিএম

সুস্থ হওয়ার পর দ্বিতীয় দফা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

সুস্থ হওয়ার পর দ্বিতীয় দফা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনা থেকে সুস্থ হওয়ার পর পুনরায় দ্বিতীয় দফা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

তিনি জানান, উপসর্গ না থাকলেও গত এপ্রিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন আব্দুল মতিন। বেশ কিছুদিন আইসোলেশনে থাকার পরে করোনা পরীক্ষায় তার নেগেটিভ আসে। পরবর্তী সময়ে তিনি স্বাভাবিকভাবে অফিস করা শুরু করেন। 

কয়েকদিন আগে থেকে আব্দুল মতিনের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে গত ১০ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। 

গতকাল রোববার নমুনা পরীক্ষায় আব্দুল মতিনের করোনা পজিটিভ আসে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে দ্বিতীয়বার সংক্রমণ হয় কিনা, আক্রান্তের শরীরে অপরাপর রোগের মতো অ্যান্টিবডি তৈরি হয় কিনা এটি বর্তমান সময়ের একটি বহুল আলোচিত বিষয়। করোনাভাইরাস নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে তার একেবারে মূলে রয়েছে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার বিষয়টি। কিন্তু সমস্যা হল আমরা এ বিষয়ে জানি খুবই কম। ফলে আনেক করোনা আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার পর পুনরায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক