১৩ জুন, ২০২০ ০২:১২ পিএম

এফসিপিএস পরীক্ষার বিষয়ে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত কাল

এফসিপিএস পরীক্ষার বিষয়ে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত কাল

মো. মনির উদ্দিন: এফসিপিএস পরীক্ষার বিষয়ে আগামীকাল রোববার (১৪ জুন) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)। পরীক্ষা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯ সদস্যের কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে।  

বিসিপিএস নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ আজ  শনিবার (১৩ জুন) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আগামীকালের পরীক্ষা কমিটির বৈঠকের রেজুলেশন এখনো অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছায়নি। আমরা ইসি কমিটিতে বসবো। সেখানে পরীক্ষা কমিটির সুপারিশ দেখবো। ইসি কমিটির ৭ সদস্য মিলে এ বিষয়ে আলোচনা করবো। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে আবার ২০ সদস্যের কাউন্সিলে বসবো। কাউন্সিলের একজন সদস্য বঙ্গবন্ধু মেডিকেলের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মারা গেছেন। তাই ১৯ সদস্য মিলে চড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবো যে, আমরা কি পরিকল্পনায় এগোতে চাই।’  

বিসিপিএস নির্বাহী কমিটির সদস্য বলেন, ‘যে সিদ্ধান্তই হবে, তা হবে একটি ঐতিহাসিক বিষয়। বিসিপিএসের ইতিহাসে পরীক্ষা একদিনও পেছায়নি। সরকার বিরোধী এতো বেশি আন্দোলন হয়েছে—হারতাল-কারফিউ। ডিসেম্বর-জানুয়ারিতে এ সমস্ত আন্দোলন হতো। কিন্তু আমাদের যারা ফেলো তারা এর মধ্যেই পরীক্ষা দিয়েছেন। আমি যখন এফসিপিএস পরীক্ষা দিই, তখন হুসেইন মুহম্মদ এরশাদের টালমাটাল সময়। ৬ ডিসেম্বর এরশাদের পতন হলো, সেই ভয়াবহ পরিস্থিতিতে ১ জানুয়ারি আমার পরীক্ষা হয়। বিসিপিএসের পরীক্ষা ১ তারিখেই হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সকল শিক্ষক-ফেলো-মেম্বারদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবো; বৈশ্বিক অবস্থা, দেশের অবস্থা ও আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করবো। আমরা এমন একটি সিদ্ধান্ত নেবো, যেটা সবার জন্য কল্যাণকর হবে। যে সিদ্ধান্তই হোক আমাগীকাল জানাতো পারবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক