সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (১২ জুন) মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গতকল তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ তাদের পরীক্ষার ফলাফলে তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
মোজাম্মেল হক, তার স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫ ২৩ জন। মারা গেছেন ১,০৯৫ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৯৪ জন। এদের মধ্যে সরকারের দুইজন মন্ত্রীসহ মোট ৯ জন মন্ত্রী-এমপিও রয়েছেন, সুস্থ হয়েছেন ২ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪