১২ জুন, ২০২০ ১১:২৪ এএম

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে এমবিবিএস ২য় ব্যাচের ইন্টার্ন ইন্ডাকশন অনুষ্ঠিত

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে এমবিবিএস ২য় ব্যাচের ইন্টার্ন ইন্ডাকশন অনুষ্ঠিত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় ব্যাচের ইন্টার্ন ইন্ডাকশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে মেডিকেল কলেজের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ইনটারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমির হোসেন করোনা মহামারীতে নিহত চিকিৎসকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের তার মেডিকেল কলেজ স্থান করে নিয়েছে। জাতির এই দুঃসময়ে তার মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় ব্যাচের ছাত্র-ছাত্রীরা ইন্টার্নি শুরু করতে যাচ্ছে জেনে তিনি আনন্দিত। 

ইন্টার্নদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক আমির হোসেন আরও বলেন, বিদেশে ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন, আমাদের রোগীর চাপ বেশি থাকায় তা সম্ভব হচ্ছে না। এতে আমাদের আস্থার জায়গা কমে যাচ্ছে। 

শিক্ষা ও চিকিৎসার দিক থেকে তার মেডিকেল কলেজ অনেক এগিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এমবিবিএস দ্বিতীয় ব্যাচের ইন্টার্নদের বড় মাপের চিকিৎসক হয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজর মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. মুসলিম উদ্দীন সবুজ বলেন, চট্টগ্রামে তথা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর মধ্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অন্যতম। নতুন ডাক্তারদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু ভালো ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হিসেবেও পরিচিতি লাভ করতে হবে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. টিপু সুলতান সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডা. মুসলিনা আকতার,ইন্টার্ন কো-অর্ডিনেটর  ডা.কামরুল ইসলাম এবং নবীন চিকিৎসকদের পক্ষ থেকে ডা.আব্দুল মান্নান ও ডা.আনিকা তাবাসসুম। 

সভায় ইন্টার্নদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আমির হোসেন। এছাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ডাক্তার, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত