১২ জুন, ২০২০ ১০:৩৬ এএম

করোনা নিয়েই ৮ দিন রোগী দেখলেন চিকিৎসক, চেম্বার লকডাউন

করোনা নিয়েই ৮ দিন রোগী দেখলেন চিকিৎসক, চেম্বার লকডাউন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষায় নমুনা জমা দিয়েও আইসোলেশনে না থেকে ৮ দিন ধরে রোগী দেখলেন রংপুরের এক চিকিৎসক। পরীক্ষায় করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর ওই চিকিৎসকের চেম্বারে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। সেইসঙ্গে তাঁর কাছে চিকিৎসা নেয়া রোগীদের নিজ ইচ্ছায় আইসোলেশন যাওয়াসহ করোনা পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের লোকজন ওই চিকিৎসকের চেম্বার লকডাউন ঘোষণা করেন।

অভিযুক্ত চিকিৎসক আহসান হাবীব (এমবিবিএস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক। তিনি নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার চাউল আমোদ গলিতে নিয়মিত রোগী দেখেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২ জুন ওই চিকিৎসকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনা নেওয়ার পর তাঁর আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তা তিনি করেননি। ৭ জুন পরীক্ষা ফল পাওয়ার পর তাঁর শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরও তিনি গত বুধবার পর্যন্ত প্রতিদিনই তাঁর চেম্বারে রোগী দেখেছেন।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, একজন চিকিৎসক হয়ে এরকম করা ঠিক হয়নি। ওনার আইসোলেশনে থাকা উচিত ছিল। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, ‘আমি করোনা পরীক্ষার পর ফল পেতে দেরিতে জেনেছি। এ ঘটনার জন্য দুঃখিত। বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক