১২ জুন, ২০২০ ০৯:২৪ এএম

মন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত জেলা প্রশাসক

মন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত জেলা প্রশাসক

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দাউদুল ইসলাম। এর আগে করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও। বৃহত্তর চট্টগ্রামে এই প্রথম জেলা প্রশাসক পর্যায়ের কোনো কর্মকর্তা করোনাভাইরাসের শিকার হলেন।

শুক্রবার (১২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডাক্তার অং সুই মারমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অসুস্থতা বোধ করলে মঙ্গলবার ৯ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের নমুনা সংগ্রহ করে কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার ল্যাব কর্তৃপক্ষ তার নমুনায় করোনা পজেটিভ শনাক্তের রিপোর্ট দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, জেলা প্রশাসক বর্তমানে তার বাসভবনেই আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৬ জুন করোনা পজেটিভ শনাক্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরের দিন করোন্স পজেটিভ ধরা পড়ে তার ব্যক্তিগত প্রোগ্রাম অফিসার খলিলুর রহমানসহ আরো ৫ জনের। ১০ জুন করোনা পজেটিভ শনাক্ত হন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)। এর আগে করোনা ধরা পড়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, এবং বান্দরবান সদর থানার ওসিসহ আরো দু'পুলিশ সদস্য এবং বান্দরবান  পৌরসভার কাউন্সিলার সৌরভ দাশ শেখর। 

সবশেষ শনাক্ত হওয়া সহকারি কমিশনার (ভূমি) এবং কাউন্সিলার ছাড়া অন্যরা সবাই সুস্থ হয়ে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। তবে নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের করোনা শনাক্ত রাশিদা বেগম গত ১০ জুন মারা গেছেন। মৃত্যুর পর বিটিসিএল-এর অবসপ্রাপ্ত কর্সংমচারী মোহাম্মদ শাহজাহানের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়।

এ নিয়ে বান্দরবান জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২ জন। সব মিলিয়ে আক্রান্ত ৮০ জনের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক