উন্নয়ন কর্মসূচির জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ
মেডিভয়েস রিপোর্ট: নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে স্বাস্থ্যসেবা বিভাগকে ১০ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে স্বাস্থ্যসেবা বিভাগকে দেয়া হয়েছিল ৯ হাজার ৯৩৭ কোটি টাকা, তবে সংশোধিত বাজেটে তা আরও কমিয়ে ৭ হাজার ৬৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে স্বাস্থ্য সেবা বিভাগ পেয়েছিল ৬ হাজার ৭১২ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে এ বিভাগকে দেয়া হয়েছিল ৫ হাজার ৩৩৯ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থ বছরে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে ৩ হাজার ৫৪০ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল স্বাস্থ্যসেবা বিভাগ।
আর ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দে স্বাস্থ্য সেবা বিভাগকে দেয়া হয়েছিল সর্বমোট ৩ হাজার ৩৬২ কোটি টাকা।
এছাড়া পরিচালন ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৩০ কোটি টাকা। গত বছরের পরিচালন ব্যয়ের বাজেট ছিল ১০ হাজার ৮ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা ১০ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৮ সালে ঘোষিত বাজেটে তা ছিল ৭ হাজার ৯৭৭ কোটি টাকা।
বিভাগওয়ারি খাত হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগ পেয়েছে ২২ হাজার ৮৮৩ কোটি টাকা। গত বছরের বাজেটে তা ছিল ১৯ হাজার ৯৪৪ কোটি টাকা। তবে তা সংশোধিত বাজেটে তা আরও কমে গিয়ে দাঁড়ায় ১৮ হাজার ৬১১ কোটি টাকায়।
-
১২ জুন, ২০২০
-
১১ জুন, ২০২০
-
১১ জুন, ২০২০
জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার
বিভাগীয় শহরে হবে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট
-
১১ জুন, ২০২০