করোনা কেড়ে নিলো ডা. সাখাওয়াতের প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অ্যানেস্থেশিওলজির কনসালটেন্ট ডা. সাখাওয়াত হোসাইন। আজ সোমবার (৮ জুন) সকাল ৯টায় রাজধানীর বাড্ডা এ এম জেড, হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের একজন অ্যানেস্থেশিওলজিস্ট ছিলেন।
ডা. সাখওয়াত হোসাইন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন কমিউনিটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে বিবাহিত ডা. সাখাওয়াত ছিলেন ৩ সন্তানের জনক।
তিনি অমায়িক, সদালাপী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে চিকিৎসক সমাজে পরিচিত ছিলেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর অনুজ ডা. আলাউদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘তিনি ফেনী মেডিকেল কলেজে আমার সিনিয়র ছিলেন। শত চেষ্টার পরও ফেনী মেডিকেল কলেজ বন্ধ হয়ে যায়। পরে আমরা কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যায়ের মাইগ্রেশনের মাধ্যমে কমিউনিটি বেজড মেডিকেল কলেজে ভর্তি হয়ে নিজেদের শিক্ষা জীবন বাঁচাই। জীবনে অনেক চড়াই-উৎরাই পার হয়ে কি পরিমাণ কষ্ট করে আমরা একেকজন এই জায়গায় পৌঁছেছি, সেটা একমাত্র আল্লাহ ও আমাদের প্রতিটি পরিবারের মানুষগুলো জানেন। আল্লাহ আপনি সাখাওয়াত ভাইকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করবেন, এই দোয়া করি। তাঁর পরিবারের সাবাইকে বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলোকে এই শোক সহ্য করার শক্তি দিন।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬