০৫ জুন, ২০২০ ০৯:৫২ পিএম

তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণে ঠেকাতে সারা দেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুন) এ অনুমোদন দেন তিনি। এর ফলে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। খুব তাড়াতাড়িই এ নিয়োগ শেষ করা হবে।

আজ শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করবে কোন প্রক্রিয়ায় এটি সম্পাদন হবে। প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত করলেন।

এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১ হাজার ৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার কাজ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু জনবলের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক