ডা. কাজী মোসাব্বির আখতার অভিক আর নেই
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. কাজী মোসাব্বির আখতার অভিক আর নেই। সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় মারা ব্রুনাইয়ে মারা যান তিনি।
মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে ব্রুনেইতে তাঁর দাফন সম্পন্ন হবে।
কাজী অভিক রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও নিউ ডিগ্রি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরে ২০০৯ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সলিমুল্লাহর ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী।
ডা. কাজী মোসাব্বির আখতার ৩৩তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন।
এর পর ২০১৫ সালে ব্রুনাইয়ে পাড়ি জমান তিনি। এর মধ্যে মেডিসিনে এমআরসিপি পেইসের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন।
ডা. কাজী মোসাব্বির আখতার অভিকের জন্ম ১৯৮৪ সালে ৪ অক্টোবর রাজশাহীতে। তাঁর পিতা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মা একজন গৃহিণী।
ডা. অভিকের স্ত্রী ডা. দিলরোজ রেজবানা রানু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি সেখানকার ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
এ চিকিৎসক দম্পতির রিসলিয়া নামে চার বছরের এক মেয়ে রয়েছে।
তিনি বেশ কিছুদিন যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। প্রথমে লোবেকটমি, তারপর কেমোথেরাপি এরপর রেডিওথেরাপি ও ইমিউনোথেরাপি চলছিল তাঁর। গত এক সপ্তাহ ধরে তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
ডা. কাজী মোসাব্বির আখতার অভিকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬