বিএসএমএমইউকে পিসিআর মেশিন দিল বারি
মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আরটি-পিসিআর মেশিনটি দেশের কভিড-১৯ রোগীদের নমুনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করেছে।
শনিবার দুপুরে বারির মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব আনুষ্ঠানিকভাবে বিএসএমএমইউ’র ভাইরোলজি বিভাগের হিসাবরক্ষক মো. শামসুল আলমের নিকট মেশিনটি হস্তান্তর করেন।
এ নিয়ে বারির মহাপরিচালক বলেন, বারির গবেষণাগারে থাকা পিসিআর মেশিনটি দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনা শনাক্তকরনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে দিয়ে সহায়তার করার নিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেশিনটি বিএসএমএমইউকে প্রদানের জন্য নির্দেশনা দেয়। তারই আলোকে মেশিনটি বিএসএমএমইউকে হস্তান্তর করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম শেষে তারা মেশিনটি বারির নিকট ফেরত দেবে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪