২৭ নভেম্বর, ২০২৬ ০৮:০৩ পিএম

সেন্টার ফর লিটারেচার স্টাডিসের বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ

সেন্টার ফর লিটারেচার স্টাডিসের বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সেন্টার ফর লিটারেচার স্টাডিস আয়োজিত ‘বেস্ট বুক রিভিউয়ার-২০২৬’ প্রতিযোগিতার ভিডিও ক্যাটাগরির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতার ভিডিও ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে সেরা পাঁচজনকে বাছাই করা বেশ কঠিন ছিল। তবে প্রতিযোগিতার নির্ধারিত নিয়ম ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ভিডিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন সোহানা আক্তার মীম। তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের আব্দুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তৌসিফ নূর সিয়াম। চতুর্থ হয়েছেন মাদারীপুরের জামিয়া ইসলামিয়া কুলপদ্বীর শিক্ষার্থী নিয়ামাতুল্লাহ। পঞ্চম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেল অর্শিল খন্দকার। এ ছাড়া বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন নাফিসা তাবাসসুম।

প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে অভিনন্দন জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদের প্রতিও আন্তরিক শুভকামনা জানিয়েছে তারা।

এদিকে, বিজয়ীদের পুরস্কার শিগগিরই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরস্কার গ্রহণের জন্য বিজয়ীদের সেন্টার ফর লিটারেচার স্টাডিসের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

প্রয়োজনীয় তথ্যের মধ্যে রয়েছে—নাম, প্রতিষ্ঠান বা শ্রেণি, পূর্ণ ঠিকানা, বিকাশ/নগদ নম্বর এবং প্রতিযোগিতায় জমা দেওয়া ভিডিও পোস্টের লিংক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর পুরস্কার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক