২৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার নাহিদ রানা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার নাহিদ রানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগান্তির পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার অ্যাডমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

নাহিদ রানার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘ পাঁচ মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই পেসার পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে এসে বোলিংও শুরু করেছিলেন। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক