সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, ২১ চিকিৎসককে বদলি ও পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২১ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির পর দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে,‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি অথবা পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্টন রিলিজ) মর্মে গণ্য হবেন।’
এছাড়া অবমুক্তির সময় তারা বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে অথবা কর্মস্থলে মুভ ইন হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এমআই/