ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে । একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। আজ বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৫, চট্টগ্রাম বিভাগে ২৫৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৭০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১, খুলনা বিভাগে ২৫৪, ময়মনসিংহ বিভাগে ১১৪, রাজশাহী বিভাগে ১৭০, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে রয়েছেন ১৭ জন।
এদিকে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হইয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমআর/