১২ অক্টোবর, ২০২৬ ০৯:০৭ পিএম

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা দিল দূতাবাস

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা দিল দূতাবাস
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ দূতাবাস এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ।

এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—

শ্রমসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক