১২ অক্টোবর, ২০২৬ ০৬:২৫ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে মোট আক্রান্ত ১০১৪৪২

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু,  চলতি বছরে মোট আক্রান্ত ১০১৪৪২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে সোমবার (১২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

আজ সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, খুলনা বিভাগে ২৯৮ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ৯২ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮০৪ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক