০২ অক্টোবর, ২০২৬ ০৮:৩৪ পিএম

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।

তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল- তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ নানা ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তৌফিক ইমরোজ খালিদী।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক