২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৬ পিএম
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই হাসপাতালে ভর্তির রেকর্ড।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২২৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুইজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হন।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত