১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৩ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশাল বিভাগে ২০২ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। চলতি বছরে এ যাবৎ মোট ৪৮ হাজার ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক