১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪০ পিএম
সারা দেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০৫ জন। এ সময় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে ৬৩ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। একইসময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হলো। এ ছাড়া ১ লাখ ৭১ হাজার ৫৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত