বিএমইউ’র অর্থ কমিটি সভা, শিশুদের জন্য ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিকল্পনা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থ কমিটির ১২১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবার স্বার্থে বিভিন্ন বিভাগের যন্ত্রপাতিসহ অতি প্রয়োজনীয় মালামাল ক্রয়ের বিষয়ে আলোচনা করা হয়।
রোববার (২৩ আগস্ট) ২২টি এজেন্ডা নিয়ে বিএমইউর কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
এ সভায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুসহ বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রোগীদের প্রয়োজনে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রম ও বাজেট বরাদ্দসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় অর্থ কমটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান এমপি, বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট) মো. আবদুল্লাহ হারুন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিচালক (অর্থ ও হিসাব) রেজাউল করিম হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ. নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ।
এমআর/