২১ অগাস্ট, ২০২৬ ০৪:২৯ পিএম
নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে ডা. এস এম সাখাওয়াত হোসেনকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
একই প্রজ্ঞপনে বর্তমান সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন