২০ অগাস্ট, ২০২৬ ০৪:৫৮ পিএম

মেয়াদ বাড়ল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের, দায়িত্বে থাকবেন আরও এক বছর 

মেয়াদ বাড়ল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের, দায়িত্বে থাকবেন আরও এক বছর 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট থেকে এক বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৪ আগস্ট থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত