০৩ অগাস্ট, ২০২৬ ০৮:৪৭ পিএম
বারডেমে চিকিৎসাধীন এমপি রেজাউলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী-ব্যক্তিগত চিকিৎসক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী-ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
আজ সোমবার (৩ আগস্ট) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
এ সময় তার চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
ডা. বিটু রেজাউল ইসলাম রেজুর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ সাংগঠনিক সম্পাদক ও বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।
এমআর/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
এই বিভাগের সর্বাধিক পঠিত