৩০ জুলাই, ২০২৬ ০৭:৫৯ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৩

ডেঙ্গুতে একদিনে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৩
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, ময়মনসিংহে ২১ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৩২ জন, রংপুরে ২০ জন, বরিশালে ৬৭ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নতুন রোগী ও মৃত্যুর হিসাব যোগ হওয়ায় চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৩ জনে। অন্যদিকে, আরেকটি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৫৭ জন। এ সময়ে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ১৩ হাজার ৯৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৬৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত