২৩ জুলাই, ২০২৬ ০৪:২৪ পিএম

‘স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে’

‘স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে’
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণে অথবা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটার সুযোগ আছে, তবে পদত্যাগের বিষয়ে আমরা জানি না।’

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদত্যাগের ব্যাপারে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। গণমাধ্যমে ‘পদত্যাগের গুজন শোনা যাচ্ছে’ লেখা হয়েছে।

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না—প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা উনাকে (রাষ্ট্রপতি) জিজ্ঞেস করতে হবে। তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা যে কোনো কারণে পদত্যাগ করতে চান সেই সুযোগ উনার আছে। এখানে সরকারের কিছু বলা হয়নি। তিনি পদত্যাগ করতে চাইলে স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন জল্পনা এখন রাজনৈতিক অঙ্গনে জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য এরই মধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

খুব শিগগির রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক