হাটহাজারী ট্রমা সেন্টার ও এনআইএলএমআরসিতে ১১ পদ সৃজন
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারে পাঁচটি এবং রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমআরসি) ছয়টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার, হাটহাজারী, চট্টগ্রাম এর জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ০৪ (চার)টি পদ সৃজন এবং করোনাকালে সৃজিত পদ হতে মেডিকেল টেকনোলজিস্ট এর ০১ (এক) টি পদ সমন্বয়ে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের ১৬.০১.২০২৪, ৪৫.০০.০০০০.১৪৫.১৫.০০৮,১৬ (অংশ)-২০ স্মারকের অনুবৃত্তিক্রমে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত ০৩.০৫.২০০৩, মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক আদেশে প্রদত্ত ক্ষমতাবলে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এর জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ০৬টি পদ ০১.০৬.২০২৪ হতে ৩১.০৫.২০২৬ পর্যন্ত ভূতাপেক্ষভাবে এবং ০১.০৬,২০২৬ হতে ৩১.০৫.২০২৭ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
চট্টগ্রাম হাটহাজারী ট্রমা সেন্টার
মোট পদ (সৃজন+সমন্বয়) ৫টি
সিনিয়র স্টাফ নার্স: ২ জন, গ্রেড-১০, বেতন (১৬,০০০ - ৩৮,৬৪০/-)
যোগ্যতা: ‘সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬’-এর তফসিল অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১ জন, গ্রেড-১৬, বেতন (৯,৩০০ - ২২,৪৯০/-)
যোগ্যতা: ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণে নিয়োগ দেওয়া হবে।
অফিস সহায়ক: ১ জন, গ্রেড-২০, বেতন (৮,২৫০ - ২০,০১০/-)
যোগ্যতা: ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণে নিয়োগ দেওয়া হবে।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি): ১ জন গ্রেড-১১, বেতন (১২,৫০০ - ৩০,২৩০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা এবং ‘বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮’ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার
মোট পদ ৬টি
অফিস সহায়ক: ৬ জন, গ্রেড-২০, বেতন (৮২৫০-২০,০১০/-)
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে এসব আদেশ জারি করা হয়েছে।
জেএইচ/
-
১৪ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬