১৪ জুলাই, ২০২৬ ১১:৩০ এএম
বিশেষায়িত হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেল নবনির্মিত পাঁচ শিশু হাসপাতাল
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত পাঁচ শিশু হাসপাতালকে 'বিশেষায়িত হাসপাতাল' হিসেবে ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হাসপাতালগুলো হলো—রংপুর শিশু হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমইউ/এমআর
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত