১১ জুলাই, ২০২৬ ১১:১২ এএম

ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে সমাজকল্যাণ মন্ত্রী

ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) নবম নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ওআইসিভুক্ত ৫৭টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, সম্মেলনে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং এ খাতে অর্জিত অগ্রগতি তুলে ধরবেন।

ইসলামাবাদে অনুষ্ঠেয় ওআইসির নবম নারী বিষয়ক এ সম্মেলনে সদস্যভুক্ত ৫৭টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচনায় মুসলিম বিশ্বে নারীর অধিকার সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক