০৬ জুলাই, ২০২৬ ০৯:২১ পিএম
সমঝোতা স্মারক সই

পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করবে আইসিডিডিআর,বি ও পরিবেশ অধিদপ্তর

পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করবে আইসিডিডিআর,বি ও পরিবেশ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে পরিবেশ ও জনস্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (৬ জুলাই) আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায় পরিবেশ অধিদপ্তরের নীতিনির্ধারণী নেতৃত্ব এবং আইসিডিডিআর,বি’র বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, বায়ুদূষণ, পরিবেশগত নজরদারি, পরিবেশ দূষণকারী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বি’র এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ ইউনিটের প্রকল্প সমন্বয়কারী ড. মো. মাহবুবুর রহমান দুই প্রতিষ্ঠানের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ ও ড. মো. লুৎফর রহমান বলেন, দুই প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণ তৈরি করে পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ও আইসিডিডিআর,বি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠান জানায়, বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে বাস্তব পদক্ষেপে রূপ দিয়ে আরও সুস্থ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে তারা একসঙ্গে কাজ করবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক