২৯ জুন, ২০২৬ ১১:৪০ এএম

স্বাস্থ্য ক্যাডারের ১৬ চিকিৎসকের বদলি ও পদায়ন

স্বাস্থ্য ক্যাডারের ১৬ চিকিৎসকের বদলি ও পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৬ জন চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পার-৩ শাখার উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজবাড়ী জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. তিথী সাহাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এম. এম. নাসির উদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. হানিফুল হককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. মো. রিজওয়ানুল কবীরকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

অন্যদিকে পঞ্চগড় জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. কাজী শামা জিনাতকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় এবং নিটোরের জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. আনোয়ার পাশাকে পঞ্চগড় জেলা হাসপাতালে পদায়ন করা হয়েছে।

আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়ের জুনিয়র কনসালট্যান্ট (ডেন্টাল) ডা. উৎপল সাহাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খাদিজা খানমকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহানা ফেরদৌসকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে সংযুক্ত করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) ডা. মো. মর্তুজা আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. জীনাত সাবাহকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) ডা. মুহাম্মদ সাইফুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. সৈয়দ আবদুল্লাহ সা'আদকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (নিউরোলজি) ডা. মো. শওকত এমরানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় এক জুলাই থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত