২৪ জুন, ২০২৬ ১২:০৭ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) প্রথম বর্ষ ও বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ক্লাব মেম্বারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

কলেজভিত্তিক ক্রীড়া ও সামাজিক সংগঠন আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্যোক্তাদের মতে, ‘চব্বিশে জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে আমাদের মাঝে ধারণ ও সংরক্ষণের উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খেলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা বিকাশেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আয়োজকরা। এর আগে অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি পর্ব এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

আবাবিল স্পোর্টিং ক্লাবের আয়োজকরা জানান, ‘জুলাইকে স্মৃতিতে ধারণ করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন ইতিবাচক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।’

তারা বলেন, টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আগামী দিনগুলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

এছাড়া আয়োজনটি ঘিরে বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত