মানিকগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে বোনস সেট বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে বোনস আমানাহ'র মাধ্যমে প্রথম বারের মত বিনামূল্যে বোনস সেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কলেজের ডাইনিং হলে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীর মাঝে বোনস সেট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সকল ব্যাচের প্রতিনিধিরা।
এ ছাড়াও অনুষ্ঠানে বোনস আমানাহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের উপদেষ্টা সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় উপদেষ্টা মন্ডলীরা বলেন, মেডিকেল শিক্ষার শুরুতেই অ্যানাটমি বিভাগের জন্য বোনস সেট একটি অত্যন্ত জরুরি ও ব্যয়বহুল উপকরণ। অনেক শিক্ষার্থীর পক্ষেই এটি সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ ছাড়াও বোনস কেনাবেচার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ রয়েছে। শিক্ষার্থীদের এই একাডেমিক সংকট দূর করতেই আমাদের বোনস আমানাহ কাজ করে যাচ্ছে।
বোনস আমানাহ’র কার্যকরী পরিষদরা বলেন, ‘আবেদনকারীর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কোন শিক্ষার্থীকে যেন বোনস কিনতে না হয়।’
জেএইচ/