০২ জুন, ২০২৬ ০৬:২৩ পিএম

দেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৪ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

একই সময়ে দেশে নতুন করে ৪২ জনের শরীরে হামের নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক