০২ জুন, ২০২৬ ০২:৫২ পিএম

শেরপুরে হচ্ছে নতুন মেডিকেল কলেজ, স্থান পরিদর্শনের নির্দেশ

শেরপুরে হচ্ছে নতুন মেডিকেল কলেজ, স্থান পরিদর্শনের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অবশেষে প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন কমিটি গঠন করেছে সরকার। যা আগামী সোমবার (৮ জুন)  সরেজমিনে সম্ভাব্য স্থান পরিদর্শন করবে বলে জানা গেছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমের জারি করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উপযোগিতা যাচাইয়ের অংশ হিসেবে আগামী ৮ জুন সকাল ১০টায় প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা পরিদর্শন করা হবে।

পরিদর্শন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডীন, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক মনোনীত প্রতিনিধি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, কমিটির সদস্যরা নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে মতামতসহ প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী স্ব-স্ব কর্মস্থল থেকে টিএ অথবা ডিএ প্রাপ্য হবেন।

এছাড়া এই আদেশ জারির আগে মহাপরিচালকের সম্মতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আদেশটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত