২৩ মে, ২০২৬ ০৮:১১ পিএম

বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে ১১ চিকিৎসকের পদোন্নতি

বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে ১১ চিকিৎসকের পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে ১১ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাঁর পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’

এ ছাড়া অবমুক্তির সময় তাঁদের বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে অথবা কর্মস্থলে মুভ ইন হবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত