২১ মে, ২০২৬ ০২:৫৮ পিএম

দিনাজপুর মেডিকেল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ

দিনাজপুর মেডিকেল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে রিদম বোনস ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে বোনস সেট বিতরণ করেছে রিদম ব্লাড ডোনার ক্লাব (আরবিডিসি)।

বুধবার (২০ মে) কলেজের গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৬ জন শিক্ষার্থীর মাঝে বোনস সেট প্রদান করা হয়।

কলেজ শিক্ষার্থী সাদাকাত রাফি সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিউল হোসাইন, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. পল্লব কুমার দাস, সহকারী অধ্যাপক ডা. লায়লা ফেরদৌস ইতি, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামীমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক ডা. নিবেদিতা পাল, প্রভাষক ডা. বিপুল চন্দ্র রয় এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. লিপিকা রাণী অধিকারী প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে আরবিডিসির উপদেষ্টা সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের সহায়তায় নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর ভূয়সী প্রশংসা করেন।

আরবিডিসির উপদেষ্টা মুসা মিয়া বলেন, মেডিকেল শিক্ষার শুরুতেই অ্যানাটমি বিভাগের জন্য বোনস সেট একটি অত্যন্ত জরুরি ও ব্যয়বহুল উপকরণ। অনেক শিক্ষার্থীর পক্ষেই এটি সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ ছাড়াও বোনস কেনাবেচার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ রয়েছে। শিক্ষার্থীদের এই একাডেমিক সংকট দূর করতেই আমাদের বোনস ব্যাংক কাজ করে যাচ্ছে।

রিদম বোনস ব্যাংকের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘গত বছরের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত