২০ মে, ২০২৬ ১০:১৫ এএম

খুলনা মেডিকেলে আগুন, এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনা মেডিকেলে আগুন, এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) ভোরের দিকে হাসপাতালের তৃতীয়তলার একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুরুতে ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাসপাতালের তৃতীয় তলার একটি তালাবদ্ধ স্টোররুম থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুন লাগে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি সামনে এসেছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের তৃতীয় তলায় থাকা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এনএইচ/

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত