১৭ মে, ২০২৬ ০৫:০৪ পিএম

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিএমইউতে র‌্যালি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিএমইউতে র‌্যালি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ মে)  কার্ডিওলজি বিভাগের উদ্যোগে বিএমইউ ক্যাম্পাসে এই র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত, অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. মোখলেছুর রহমান, অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. দিপল কৃঞ্চ অধিকারী, অধ্যাপক ডা. এটিএম ইকবাল হাসান প্রমুখ।

এ ছাড়াও কার্ডিওলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী ও দেশের হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত