১৫ মে, ২০২৬ ০৫:৪৩ পিএম

হামের টিকাদানে অনিয়মের অভিযোগে মৌলভীবাজারে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

হামের টিকাদানে অনিয়মের অভিযোগে মৌলভীবাজারে ছাত্রফ্রন্টের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হামের টিকাদান প্রক্রিয়ার অনিয়মে শিশুমৃত্যুর জন্য দায়ীদের শাস্তি, শিশুমৃত্যু রোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত এবং আমেরিকার সঙ্গে সম্পাদিত বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় শহরের টিসি মার্কেট এলাকায় দলের জেলা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তার বলেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলায় হামে আক্রান্ত হয়ে চারশ’র অধিক শিশুর মৃত্যু হয়েছে। আগে থেকে শিশু মৃত্যু রোধে অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা না কিনে বরং নিজেদের খেয়াল-খুশিমতো সরকার পরিচালনা করেছেন।

তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উনার ট্যাক্স মওকুফ করা, গ্রামীণ ব্যাংকসহ গ্রামীণ সেন্টার উন্নয়নে ব্যস্ত ছিলেন। ব্যর্থ এই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে শিশুমৃত্যুর জন্য দায়ী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের করে যাওয়া দেশের কৃষি, শিল্প এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংসের লক্ষ্যে আমেরিকার সঙ্গে সম্পাদিত বৈষম্যমূলক গোলামী চুক্তি করেছে।

বক্তরা আরও বলেন, হাম মোকাবিলার থেকে বর্তমান সরকার এই চুক্তি বাস্তবায়ন করতে ব্যস্ত। বিএনপি সরকার সেই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে বিমান কেনার জন্য ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের চুক্তি স্বাক্ষর করেছেন। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে এই মুহূর্তে বিমান কেনার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে হামে শিশুমৃত্যু রোধ করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা।

এতে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধর।

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক