১২ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২ চিকিৎসক কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিতে ওই প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদেরকে ১৬ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
কর্মকর্তারা হলেন, শেরপুর ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনসিটু সহকারী অধ্যাপক (এ্যানেসথেসিয়া) ডাঃ ফৌজিয়া ইয়াসমিন, শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ মোহাম্মাদ তৌহীদুল ইসলাম খান, মাদারীপুর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ শামীম ভুইয়া, গোপালগঞ্জ ব্যাসপুর ২০ শয্যা হাসপাতালের ইনসিটু সহকারী অধ্যাপক (এ্যানেসথেসিয়া) ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা. আফরোজা আক্তার, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা. সোহেল আহমদ এবংসুনামগঞ্জ তাহিরপুর পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা. শুভ্র দেবনাথ।
তাদের সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জেএইচ/