১২ মে, ২০২৬ ০৫:২৪ পিএম
সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
ডা. মোহাম্মদ সেহাব উদ্দীন। ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দীনকে স্বাস্থ্য অধিদপ্তরে (ওএসডি) করা হয়েছে।
রোববার (১০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো’।
এতে আরও বলা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল ডা. মোহাম্মদ সেহাব উদ্দীনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
জেএইচ/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত