০৫ মে, ২০২৬ ১০:৪০ এএম

জেলায় আইসিইউ সেবা নিশ্চিত হলে বড় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলায় আইসিইউ সেবা নিশ্চিত হলে বড় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী
ফইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের প্রদুর্ভাব নিয়ে সুখবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন দেশে হামের বর্তমান প্রাদুর্ভাব আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী এসব ওয়ার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, সব জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকটাই কমে আসবে।

টিকার কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, একটি ভ্যাকসিন শরীরে কার্যকর হতে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তবে চলমান প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে সরকার আশাবাদী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ ছিল না। তবে বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগে বিদেশি সহযোগিতা পাওয়া গেছে এবং এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (৬ মে) দেশে বড় একটি ভ্যাকসিনের চালান পৌঁছাবে।

তিনি বলেন, শিশুদের মধ্যে পুষ্টিহীনতা এবং মাতৃদুগ্ধপান কমে যাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার কারণে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় মৃত্যুঝুঁকি বাড়ছে।

হামের সংক্রমণ কমে এলে নিয়মিত টিকাদান কার্যক্রম আবার জোরদার করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক