৩০ এপ্রিল, ২০২৬ ০৫:৪৯ পিএম

হামে দেড় মাসে ২৭৬ শিশুর মৃত্যু

হামে দেড় মাসে ২৭৬ শিশুর মৃত্যু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু হয়নি। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলে হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৫১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৮ জনে।

এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৩৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২১ হাজার ৭৫৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক