২৯ এপ্রিল, ২০২৬ ১১:০৬ এএম

হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরে সম্মান ও সহানুভূতির নির্দেশনা

হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরে সম্মান ও সহানুভূতির নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় সর্বোচ্চ সম্মান প্রদর্শন ও পরিবারের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা নির্দেশনায় এ কথা বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় তার প্রতি সর্বোচ্চ সম্মান ও পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো। প্রয়োজনে বিভিন্ন সামাজিক/স্বেচ্ছাসেবী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করা যেতে পারে।'

'এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে পারে'-বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই নির্দেশনা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এর অনুলিপি সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর/জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত