২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫১ পিএম

হাম ও উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪  এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। একই সময়ে হামের উপসর্গে চারজনের মৃত্যু হওয়ায় এ নিয়ে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন। ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১৭২ জন, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

টিআই/

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক