১৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ পিএম
বিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী আর নেই
ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী আর নেই। তিনি ছিলেন বিএমইউর প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার নামাজের জানাযা আজ বাদ আছর রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত