০৯ মার্চ, ২০২৬ ০৫:৫০ পিএম

বিএমইউর নতুন ভিসি অধ্যাপক এফ এম সিদ্দিকী

বিএমইউর নতুন ভিসি অধ্যাপক এফ এম সিদ্দিকী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

আজ সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিম্নলিখিত শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।’

শর্তগুলো অনুযায়ী, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ভিসি হিসেবে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি তাঁর পদে বেতন, ভাতাদি এবং অন্যান্য সুবিধাসহ উপাচার্যের সকল সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তিনি ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন। এছাড়া, রাষ্ট্রপতি ও ভিসি প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এই নিয়োগের মাধ্যমে ডা. এফ এম সিদ্দিকী বিএমইউর প্রশাসনিক নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত