২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০০ পিএম
স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম
এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের একান্ত সচিব পদে নিযুক্ত হয়েছেন এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত